ময়মনসিংহ জেলা পাগলা থানা পাগলা মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেক সাহেবের বাড়িতে প্রবাসী নুর নবীর ছেলে আব্দুর রহমান হামজা এর ষষ্ঠ তম জন্মবার্ষিকী উপলক্ষে গরিব অসহায় নিম্ন মধ্যবিত্ত দুইশ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন । আজ ১০ মে সোমবার সকাল দশটায় । করোনাভাইরাস প্রতিরোধে পুরো পৃথিবী একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এর মধ্যে পালিত হবে ঈদুল ফিতর ।দীর্ঘদিন কর্মহীন থাকায় এলাকার দরিদ্র পরিবারগুলো আজ খাদ্যসংকটে। ঈদ তাদের কাছে আবার খুশির বার্তা বয়ে আসেনি ।প্রতিবছর বিভিন্ন সংগঠন ঈদ সামগ্রী দিলেও এবছর কিছুই পায়নি তারা ।।ঈদ সামগ্রী হিসেবে রয়েছে সেমাই, চিনি,, ডাউল ),আলু ,লবণ,পেঁয়াজ।
এসময় উপস্থিত ছিলেন পাগলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, আলহাজ্ব ইয়াসিন আলী, পাগলা প্রেসক্লাবের, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল,মিয়া, মোঃ মমতাজ উদ্দিন ,সাংবাদিক আতিকুর রহমান হীরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মোহাম্মদ নবী হোসেন তার ছেলে মোঃ আবদুর রহমান হামজার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।